একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি
বাংলাপ্রেস, ঢাকা: একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার (৯ জানুয়ারি) রাষ্ট্রপতি আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেন। অধিবেশন বিকাল ৩টায় শুরু হবে। সংসদের প্রথম এ বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। স্পিকার নির্বাচনের পর সাময়িক সময়ের জন্য সংসদ মুলতবি ঘোষণা করা হবে। এ সময় রাষ্ট্রপতি নতুন স্পিকারকে শপথ পড়াবেন। স্পিকারের সভাপতিত্বে আবারও বসবে অধিবেশন। ওই সময় রাষ্ট্রপতি ভাষণ দেবেন।
সংসদের প্রথম অধিবেশন হিসেবে প্রথম দিনে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষণ দেবেন। নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রথম অধিবেশন শুরুর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ১ জানুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করা হয়। পরে ৩ জানুয়ারি এই নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। নির্বাচনে বিজয়ী বিএনপির পাঁচজন ও জাতীয় ঐক্যফ্রন্টের দুজন এখনও শপথ নেননি। সংবিধানের বিধান অনুসারে প্রথম বৈঠকের দিন থেকে ৯০ দিনের মধ্যে কোনও নির্বাচিত সদস্য শপথ না নিলে পদ শূন্য হয়ে যাবে। পরে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি