৬ মে ২০২৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচন : ৬৪টি জেলায় মামলা করবে বিএনপির ৬৪ প্রার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
একাদশ জাতীয় সংসদ নির্বাচন : ৬৪টি জেলায় মামলা করবে বিএনপির ৬৪ প্রার্থী

জাতীয় ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ৬৪টি জেলায় একটি করে মোট ৬৪ জন প্রার্থী এ মামলা করবেন।

শনিবার সন্ধ্যায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া এ ৬৪ প্রার্থীর সঙ্গে লন্ডন থেকে স্কাইপিতে কথা বলে মামলা সম্পর্কে দিকনির্দেশনা দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় নির্বাচনে নানা অনিয়ম, আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের হামলা ও মামলার ঘটনা তারেক রহমানকে অবহিত করেন দলীয় প্রার্থীরা। সন্ধ্যা থেকে কয়েক দফায় প্রার্থীদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। প্রায় প্রত্যেক নেতাই নির্বাচনের আগে, ভোটের দিন ও নির্বাচন পরবর্তী পরিস্থিতি তুলে ধরেন। এ সময় তারেক রহমান পরবর্তী করণীয় সম্পর্কে তাদের মতামতও জানতে চান।

এক্ষেত্রে প্রত্যেক জেলায় একজন করে ৬৪টি জেলা থেকে মোট ৬৪ জন প্রার্থী ট্রাইব্যুনালে মামলা করবে। বৈঠকে উপস্থিত নেতাদের মামলার প্রস্তুতি নিতে নির্দেশ দেন তিনি। ওই নেতা আরও জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি তা আমরা আন্তর্জাতিকভাবে প্রমাণ করতে চায় বিএনপি। ট্রাইব্যুনাল আমাদের মামলাগুলো আমলে না নিয়ে সরকারের নির্দেশ মতো রায় দিলে সেটাও আমরা বিশ্বকে জানাব। দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বৈঠকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়াও ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, দলীয় প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, শরিফুল আলম, আনিসুর রহমান তালুকদার খোকন, জি কে গউছ, আজিজুল বারী হেলাল, লুৎফর রহমান কাজল, মিজানুর রহমান চৌধুরী, হাজী মুজিব, শামা ওবায়েদ, মিজানুর রহমান মিনু, রফিকুল আলম মজনু, মাইনুল ইসলাম খান শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র : যুগান্তর।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি