৮ মে ২০২৬

এক মাসের মধ্যে বাড়বে আলুর দাম: বাণিজ্য উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
এক মাসের মধ্যে বাড়বে আলুর দাম: বাণিজ্য উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আলুর দাম নিয়ে উপদেষ্টা পরিষদে বহুবার আলোচনা হয়েছে। আলু রপ্তানিতে প্রণোদনা দেয়া হচ্ছে। পাশাপাশি বাজার থেকে আলু বাজারে কিনে টিসিবির মাধ্যমে বিক্রি এবং রপ্তানির চেষ্টা চলছে। আগামী এক মাসের মধ্যে আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে বলে আশা করছি। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, গত বছর আলুর দাম ৮০ টাকা ৯০ টাকা কেজি ছিল। ফলে এই বছর আলুর চাষ বেশি হয়েছে। এতে সমস্যা তৈরি হয়েছে। এক্ষেত্রে টিসিবির মাধ্যমে আলু ক্রয় যথেষ্ট হবে বলে মনে হচ্ছে না। কৃষকের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে রপ্তানিই একমাত্র উপায়। তিনি আরও বলেন, আলু রপ্তানি করতে পারলে এই সংকট মোকাবিলা করতে পারবো। আলু নিয়ে সিন্ডিকেট হলে তা সহ্য করা হবে না। সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি