৬ মে ২০২৬

এক বছরে বিশ্বে করোনায় ১৭ লাখ মানুষের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এক বছরে বিশ্বে করোনায় ১৭ লাখ মানুষের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বিভিন্ন দেশের নতুন নতুন অঞ্চলে হানা দিচ্ছে করোনাভাইরাস মহামারী। রোজ হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। কোনো কোনো দেশে করোনায় দ্বিতীয়, আবার কোথাও তৃতীয় ঢেউ লেগেছে। গত বছরের ডিসেম্বরে চীন থেকে করোনাভাইরাস মহামারী ছড়িয়ে পড়ার পর এক বছরে ১৭ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আর করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭ কোটি ৮৩ লাখ ছাড়িয়েছে। এই তথ্য ওয়ার্ল্ডওমিটারসের। বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের হিসাব রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, বুধবার বেলা ১১টা পর্যন্ত বিশ্বে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার ২৯৭ জন। মারা গেছেন অন্তত ১৭ লাখ ২৪ হাজার ৩৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ৫১ লাখ ২৮ হাজার ৫৫৯ জন। করোনায় বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৬২৮। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৩০ হাজার ৮২৪ জন। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯৯ হাজার ৩০৮। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৪৭৬ জন। ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৩ লাখ ২০ হাজার ২০। করোনায় মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার এই দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৮৮ হাজার ২৮৫ জন। তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী ধরা পড়ে। এ পর্যন্ত বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার সকাল পযন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত মোট মানুষের সংখ্যা ৭ কোটি ৮৩ লাখ ৬১ হাজার ৯৫৬ জন। মোট মৃত্যু হয়েছে ১৭ লাখ ২৩ হাজার ৮৩২ জনের। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি