৭ মে ২০২৬

এইচএসসির ফল প্রকাশ ২০, ২১ বা ২২ জুলাই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এইচএসসির ফল প্রকাশ ২০, ২১ বা ২২ জুলাই

বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য ২০, ২১ বা ২২ জুলাই তারিখ নির্ধারণ করতে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তশিক্ষা বোর্ড।

আন্তশিক্ষা বোর্ড ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘আগামী ২০, ২১ বা ২২ জুলাই এইচএসসির ফল প্রকাশের জন্য সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি।’

এখন তারিখ নির্ধারণের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন চাওয়া হবে। প্রধানমন্ত্রী যে দিন সময় দিবেন সে দিনই ফল প্রকাশ করা হবে, যোগ করেন তিনি।

গত ১ এপ্রিল সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৯ হাজার ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮৮ হাজার ৪৫১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ২৪ হাজার ২৬৪ জন পরীক্ষার্থী ছিল। ২৭৫ জন পরীক্ষার্থী বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষার্থীদের মধ্যে মোট ছয় লাখ ৬৪ হাজার ৪৯৬ জন ছাত্র আর ছয় লাখ ৮৭ হাজার নয়জন ছাত্রী।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি