৯ মে ২০২৬

এইচএসসি পরীক্ষা বাতিলই থাকবে, মূল্যায়নের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
এইচএসসি পরীক্ষা বাতিলই থাকবে, মূল্যায়নের বিষয়ে সিদ্ধান্ত হয়নি
বাংলাপ্রেস ডেস্ক: শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, চলতি বছরের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকবে। তবে কীভাবে মূল্যায়ন হবে তার সিদ্ধান্ত হয়নি। বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এর আগে মঙ্গলবার (২০ আগস্ট) সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর শিক্ষার্থীদের একটি অংশ পরীক্ষা নেওয়ার দাবি জানান। শিক্ষা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘পরীক্ষার বিষয়ে আন্তশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটি বহাল থাকছে।’ সাংবাদিকদের তিনি বলেন, ‘এখন এইচএসসি পরীক্ষা নেওয়া হলে নিরাপদ পরিস্থিতি বহাল থাকবে কিনা, প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা করা যাবে কিনা, তাছাড়া এ পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করার যথেষ্ট সুযোগ রয়েছে। সব মিলিয়ে পরীক্ষার পক্ষে-বিপক্ষে যুক্তি আছে। চেয়েছিলাম আরও বিশ্লেষণ করতে। কিন্তু আপনারা জানেন, যেসব ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত।’ পরীক্ষার ফল কীভাবে দেওয়া হবে সে বিষয়ে উপদেষ্টা বলেন, ‘একটা রক্ষাকবচ আমার কাছে মনে হয়েছে, এসব পরীক্ষার্থী পুরো বছর পরীক্ষা দিয়েছে, টেস্ট-প্রিটেস্ট দিয়েছে। আমি সব কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করবো, তারা যেন শিক্ষার্থীদের সব বিষয়ের সব মূল্যায়নপত্র দেয়।’ মূল্যায়ন বিষয়ে তিনি বলেন, ‘আমাদের এক্সপার্টরা আছেন, তারা ভাবছেন। শিক্ষা বোর্ডগুলো এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি