৭ মে ২০২৬

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

বাংলাপ্রেস ডেস্ক: ২০১৯ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল। বুধবার (১৭ জুলাই) দুপুর ১টায় স্ব স্ব কেন্দ্র ও প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সাব কমিটি।

এর আগে এ দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি হস্তান্তর করা হবে। পরে সংবাদ সম্মেলন করে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটে ‘রেজাল্ট’ কর্নারে ক্লিক করে ইআইআইএন নম্বর এন্ট্রি করে প্রতিষ্ঠনভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। এছাড়া, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে রেজাল্ট শিটের হার্ড কপি সংগ্রহ করা যাবে। কিন্তু বোর্ড থেকে কোনো হার্ড কপি সরবরাহ করা হবে না বলে নিশ্চিত করেছে ঢাকা বোর্ড।

গেল ১ এপ্রিল চলতি বছরের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১১ মে। এরপর ১২ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২১ মে শেষ হয়। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড সব মিলিয়ে মোট ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী ছিল।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি