৭ মে ২০২৬

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:১৬ পিএম
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল প্রকাশিত হয়। এবার এইচএসসিতে পাশের হার ৫৮ দশমিক ৮৩। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন।

 

এদিন সকাল ১০টায় একযোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা, ২০২৫ এর ফলাফল প্রকাশিত হয়।

 

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে। পাশাপাশি সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে Result কর্ণারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে স্ব স্ব প্রতিষ্ঠান Result sheet ডাউনলোড করতে পারবে। এছাড়াও নির্ধারিত শর্ট কোড 16222 এ এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

 

গত ২৬ জুন চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে ১৯ আগস্ট শেষ হয়। এরপর ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। সারাদেশের মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় সোয়া ১২ লাখ পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি