এইচএসসি ফরম পূরণের সময়সীমা বাড়ল
বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ৩১ মার্চ পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণ করার সুযোগ পাবেন।
বুধবার (১১ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এই নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ আগামী ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত করা হলো।
এর আগে, গত ৯ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছিল।
শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে না পারায় তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে এই সুযোগ দেওয়া হলো। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সঙ্গীত একাডেমি