৫ মে ২০২৬

এই ব্যক্তি ২৩ বার এভারেস্টের শিখরে উঠেছেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এই ব্যক্তি ২৩ বার এভারেস্টের শিখরে উঠেছেন

বাংলাপ্রেস ডেস্ক: সবথেকে বেশি বার পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টে উঠে নতুন রেকর্ড গড়লেন নেপালের পর্বতারোহী কামি রিটা শেরপা। মঙ্গলবার তিনি ২৩তম বারের জন্য এভারেস্টের শিখরে উঠলেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি এতবার পৃথিবীর শীর্ষবিন্দুতে পা রাখলেন।

২৩তম বার এভারেস্ট শৃঙ্গ জয়ের জন্য রিটা যাত্রা শুরু করেছিলেন নেপালের আরও আট জন পর্বতারোহীর সঙ্গে। নেপালের দিকের রুট দিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি। সেই যাত্রা সফলভাবে শেষ হল মঙ্গলবার।

রিতার এই রেকর্ডে উচ্ছ্বসিত হিমালয়ান গাইড নেপালের তরফে ঈশ্বরী পাউডেল রিটার এ বারের শৃঙ্গ জয় নিয়ে এক সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘এই বছর কাজটা কঠিন ছিল। সে জন্য আমরা ভীতও ছিলাম। কিন্তু শেষমেশ আবহাওয়া ঠিক হওয়ায় কোনও অসুবিধার মধ্যে পড়তে হয়নি।’’

এ বছর নেপাল রেকর্ড সংখ্যক পর্বতারোহীকে এভারেস্ট যাত্রার জন্য অনুমতি দিয়েছে। তাই এভারেস্টে ভিড় কমাতে যাত্রার দিনে কাটছাঁটও করা হতে পারে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি