৪ নভেম্বর ২০২৬

এই বার্গারের দাম প্রায় ৬৩ হাজার টাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এই বার্গারের দাম প্রায় ৬৩ হাজার টাকা

জীবনযাপন ডেস্ক: বার্গার অনেকেরই খুব পছন্দের খাবার। বিভিন্ন রকমের বার্গার দিয়ে রসনা তৃপ্তির সময় দাম নিয়ে ভাবেন না অনেকেই। কিন্তু সম্প্রতি জাপানের একটি রেস্তরাঁ যে বার্গার তৈরি করেছে তাঁর দাম শুনলে চমকে যাবে আপনিও। ওই বার্গারটিকেই বলা হচ্ছে পৃথিবীর সবথেকে দামি বার্গার।

জাপানের টোকিয়োতে রয়েছে ওক ডোর স্ট্রিকহাউস। এই রেস্তরাঁর শেফ হলেন প্যাট্রিক শিমাদা। তিনিই তৈরি করেছেন বিশেষ ধরনের বার্গার। যার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৬৩ হাজার টাকা। এ বছর জুন মাস অবধি ওই রেস্তরাঁয় পাওয়া যাবে এই বার্গার।

এই বার্গার তৈরির জন্য ব্যবহৃত হয়েছে বিফ প্যাটি, ফয়া গ্রা (হাঁসের লিভার থেকে তৈরি)। এছাড়াও লেটুস, চিজ, টমাটো, পেঁয়াজও রয়েছে এই বার্গারে। কিন্তু এই বার্গারের সবথেকে দামি উপাদান হল সোনা। বার্গারের ভেতর প্রায় ছয় ইঞ্চি জুড়ে রয়েছে গুঁড়ো সোনার স্তর। এ জন্যই বার্গারটি এতো মহার্ঘ্য।

জাপানের নতুন রাজা হয়েছেন প্রিন্স নাহুরিতো। নতুন রাজা অভিষেক উদ্‌যাপন করার জন্যই এই রাজকীয় বার্গার বানিয়েছে জাপানের ওই সংস্থাটি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি