৬ মে ২০২৬

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের মামলা তদন্তে ডিবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের মামলা তদন্তে ডিবি

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) কাছে স্থানান্তর করা হয়েছে।

ডিবি উত্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) গোলাম সাকলাইন সিথিল রোববার সকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্তের জন্য ডিবিতে স্থানান্তর করা হয়েছে। এর নতুন আইও ইন্সপেক্টর জালাল।

তিনি আরও বলেন, মামলাটিতে এখন পর্যন্ত আমরা ভবনটির মালিক ফারুক ও তাসভীর উল ইসলামকে গ্রেপ্তার করতে পেরেছি। আজ তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

এর আগে গতকাল শনিবার ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।

গত বৃহস্পতিবার দুপুরে এফআর টাওয়ারে লাগা আগুনে এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৫০ জনের বেশি লোক রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের জমির মালিক এসএমএইচআই ফারুককে (৬৫) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। শনিবার দিনগত রাতে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে এফ আর টাওয়ারের বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভীর উল ইসলামকেও আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর বারিধারার বাসভবন থেকে তাসভীর উলকে গ্রেপ্তার করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি