৭ মে ২০২৬

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড: বিএনপি নেতা তাসভির গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড: বিএনপি নেতা তাসভির গ্রেফতার

বাংলাপ্রেস ডেস্ক: নকশা জালিয়াতির এক মামলায় বিএনপি নেতা তাসভির উল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাসভির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বনানীর এফআর টাওয়ারের অন্যতম মালিক কাসেম ড্রাইসেলের ব্যবস্থাপনা পরিচালক।

রোববার বিকাল পৌনে ৪টার দিকে দুদকের উপ-পরিচালক মো. আবুবকর সিদ্দিকের নেতৃত্বে একটি টিম রাজধানীর সেগুনবাগিচা থেকে তাসভিরকে গ্রেফতার করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।

নকশা জালিয়াতির মাধ্যমে এফআর টাওয়ারটিতে কয়েকটি তলা বাড়ানোর অভিযোগে গত ২৫ জুন তাসভিরসহ ২৩ জনের বিরুদ্ধে দুইটি মামলা করেন দুদক কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক। এর মধ্যে এক মামলায় রাজউকের ভুয়া ছাড়পত্রের মাধ্যমে এফআর টাওয়ারকে ১৯ তলা থেকে বাড়িয়ে ২৩ তলা করা, উপরের ফ্লোরগুলো বন্ধক দেয়া এবং বিক্রি করার অভিযোগে ২০ জনকে আসামি করা হয়।

তাসভির ছাড়াও এ মামলায় এফআর টাওয়ারের মালিক এসএমএইচআই ফারুক, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল আসামির তালিকায় রয়েছেন।

উল্লেখ্য, তাসভিরের কোম্পানি কাসেম ড্রাইসেল বনানী এফআর টাওয়ারের ২১, ২২ ও ২৩ তলার মালিক।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি