ঈশ্বরদীতে ওসাকা'র উদ্যোগে কিশোরী ক্লাবের ত্রাণ বিতরণ

আলাউদ্দিন হোসেন,পাবনা: দেশব্যাপী চলমান করোনা ভাইরাসের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সহায়তার স্বরূপ ১১ মে সোমবার পাবনা জেলার ঈশ্বরদী থানার কাঁঠালবাড়িয়া এলাকায় হত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে বে- সরকারি উন্নয়ন সংস্থা ওসাকা।
সংস্থার উদ্যোগে পল্লী কর্ম - সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি ও কৈশোর কর্মসূচির আওতায় “কাঁঠালবাড়িয়া কিশোরী ক্লাব" এর কিশোরীরা ৫০টি দরিদ্র পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, তেল, সাবান ও স্যলাইন বিতরণ করে।
ত্রাণ-সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ওসাকা সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার রেহানা সুলতানা শিল্পী, এসডিও সমৃদ্ধি কর্মসূচির তানিয়া সিদ্দিকাা সেতু,সমাজসেবক মোঃ সিদ্দিকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন কাঁঠালবাড়িয়া কিশোরী ক্লাবের সভাপতি জান্নাতুল ফেরদৌস ও সদস্য- জাকিয়া,মাহফুজা, জান্নাত, বৃষ্টি, মৌ, আঁখি, সাদিয়া, সুমাইয়া, রাখি, মুনিরা, তাসলিমসহ অন্যান্য সদসবৃন্দ।
বিপি/ আর এল
নিচের আইকনে ক্লিক করে শেয়ার করুন :
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি