৭ মে ২০২৬

ঈদকে সামনে রেখে ডোমার রেলষ্টেশনে চলছে টিকেট কালোবাজারী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঈদকে সামনে রেখে ডোমার রেলষ্টেশনে চলছে টিকেট কালোবাজারী

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী)থেকে: নীলফামারীর ডোমারে ঈদকে সামনে রেখে রেলষ্টেশনে চলছে কালোবাজারী। টিকেটের দাবীতে কর্তৃপক্ষকে এক ঘন্টা অবরুদ্ধ করে রাখে ফিরতী রেলযাত্রীরা। বুধবার সকাল ৯ টায় এ ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সরেজমিনে জানাযায়, পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মহিষবাথান গ্রামের তারা মিঞার পুত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের (বিবিএ) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফরিদুল ইসলাম জানান, ঈদ করার জন্য বাড়ীতে এসেছি। ঈদ শেষে আবার বিশ্ববিদ্যালয়ে ফিরব। ১৬ আগষ্টের ফিরতি টিকেটের জন্য রেলষ্টেশনে এসেছি। কিন্তু আমি শুরুতেই লাইনে দাড়াঁনোর সময় ৩৫ নম্বর সিরিয়ালে ছিলাম। কিন্তু প্রায় ২৮ জনের পর এসেই টিকিট দেওয়া বন্ধ করে দেয় বুকিং মাষ্টার।

শুরুতে বুকিং মাষ্টার ৬০টি টিকিট দেবেন বলেছিলেন। ষ্টেশনপাড়ার ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পদক ও বর্তমান ছাত্রলীগ কর্মী আরিফুল ইসলাম রকি জানান , আমি শুরুতেই লাইনে দাড়াঁনোর সময় গননা করেই ৩৭ নম্বর সিরিয়ালে ছিলাম। কিন্তু ২৮ জনের পর এসেই টিকিট দেওয়া বন্ধ করে দেয় বুকিং মাষ্টার। বাকী টিকিট তারা কি করে ,সেটাই আমাদের প্রশ্ন ?

আমার ধারনা ,এদের সাথে কালো বাজারীদের একটা লিং আছে। জনগন প্রায় এক ঘন্টা তাদের অবরুদ্ধ করে রাখে। এ ব্যাপারে ডোমার রেলষ্টেশনের বুকিং সহকারী হুমায়ুন কবির জানান, কিছু ছেলেপুলে আমাদের অবরুদ্ধ করে। দরজা ভাংচুরের চেষ্টা করছে। চাহিদার তুলনায় টিকিট বরাদ্ধ কম থাকায় এ অভিযোগ উঠছে। আমরা অন্যান্য ষ্টেশনের মতো,এখানেও মনিটরিং কমিটি করে দিলে এসব অভিযোগ থাকবে না। বরাদ্ধ তো বেশী করতেই হবে।

এ ব্যাপারে ডোমার থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় জানান, কিছুক্ষন তারা অবরুদ্ধ ছিল। যথেষ্ট ফোর্স পাঠানো হয়েছে, এখন কোন সমস্যা নেই। ডোমার রেলষ্টেশন মাষ্টর আব্দুল মতিন জানান, মনিটরিং কমিটি করে দেওয়ার জন্য আমরা আজকেই দুপুরে ইউএনও মহোদয়ের নিকট লিখিত ভাবে অনুরোধ করেছি। উল্লেখ্য, ডোমার রেলষ্টেশনে নীলসাগর এক্সপ্রেসে ঢাকাগামী টিকিটের ব্যাপক চাহিদা থাকলেও এসি বাথ ২ টি, এসি চেয়ার ১০টি, শোভন চেয়ার ৭৫টি টিকিট বরাদ্ধ রয়েছে। বুধবার ১৬ আগষ্টের টিকেট দেওয়া হচ্ছিল। এ নিয়ে প্রায় সময় যাত্রীদের সাথে টিকিট প্রত্যাশীদের ঝগড়া হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি