ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু !
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাপ্রেস অনলাইন: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্ব ঘোষিত সিডিউল অনুযায়ী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ(শুক্রবার) প্রথম দিন সকাল ৮টায় শুরু হয়েছে ১০ জুনের ট্রেনের টিকিট দেয়া। তবে বৃহস্পতিবার রাত থেকেই টিকিট প্রত্যাশিরা এসে লাইনে দাঁড়িয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মানুষের সংখ্যাও। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের প্রত্যাশা টিকিট প্রাপ্তি।
এদিকে টিকিট কালোবাজারে যেন না যায় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। বাড়ানো হয়েছে র্যাব-পুলিশের নজরদারি। প্রতিবারের মতো এবার ভিড় ও ঠেলাঠেলি চোখে পড়েছে। বৃহস্পতিবার রাত থেকে প্রচুর যাত্রী শুয়ে বসে, লাইন ধরে রেখেছেন। রাজশাহী ও দিনাজপুরের টিকিটের লাইনে দাঁড়ানো শুরু হয়েছে ১২-১৫ ঘণ্টা আগে। সিডিউল অনুযায়ী ১১ জুনের টিকিট দেয়া হবে আগামীকাল ২ জুন। ৩ জুন দেয়া হবে ১২, ৪ জুন দেয়া হবে ১৩, ৫ জুন দেয়া হবে ১৪, ৬ জুন দেয়া হবে ১৫ তারিখের অগ্রিম টিকিট। এবার ঈদের ৫ দিন আগে থেকে বিশেষ ট্রেন চলাচল শুরু হবে। সারাদেশে ২ লাখ ৭০ হাজার যাত্রী টানবে রেল। চলবে সাত জোড়া বিশেষ ট্রেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি