ঈদের দিনে ঝরতে পারে বৃষ্টি
জীবনযাপন ডেস্ক: পশ্চিমালঘু চাপের প্রভাবে ঈদের দিনে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। আকাশ থাকবে মেঘলা। সোমবার সকালে আবহাওয়াবিদ বজলুর রশিদ এ তথ্য জানান।
তিনি বলেন, পশ্চিমালঘু চাপের প্রভাবে গত তিনদিন ধরে প্রায় সারাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বুধবার আকাশ মেঘলা থাকবে এবং বিভিন্ন অঞ্চলে থেমে থেমে হালকা বৃষ্টি হতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার সকাল ১০ টা থেকে পরবর্তী ৩-৪ ঘণ্টার মধ্যে কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চট্রগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা/ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি