৪ মে ২০২৬

ঈদের আয়োজনে মজাদার খাসির কাচ্চি বিরিয়ানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৮:১৭ এএম
ঈদের আয়োজনে মজাদার খাসির কাচ্চি বিরিয়ানি

বাংলাপ্রেস ডেস্ক:   ঈদের আনন্দে পরিবার-পরিজন নিয়ে বসে জম্পেশ খাবার—আর সেই তালিকায় কাচ্চি বিরিয়ানি অন্যতম। সুগন্ধি পোলাও চাল, নরম মাংস আর মসলার অনন্য মিশেলে কাচ্চি বিরিয়ানি হয়ে ওঠে ঈদের বিশেষ আকর্ষণ। ঘরেই সহজে তৈরি করতে পারেন এই রাজকীয় পদটি। আসুন, আমরা জেনে নিই কাচ্চি বিরিয়ানি রান্নার পদ্ধতি—

উপকরণ

আধা কেজি পোলাও চাল

এক কেজি খাসির মাংস

১২৫ গ্রাম আলু

আধা কাপ টক দই

আধা কাপ পেঁয়াজ বেরেস্তা

তিনটি শুকনো মরিচ

এক টেবিল চামচ গোলাপজল

এক চিমটি জয়ত্রী

একটি লবঙ্গ

দুই টুকরো দারুচিনি

দুটি এলাচ

আধা টেবিল চামচ জিরা

জায়ফল একটি

এক টেবিল চামচ আদা বাটা

দুই চা চামচ রসুন বাটা

এক টেবিল চামচ লবণ

সাত-আটটি আলু বোখারা

গুঁড়ো মসলা

সামান্য পরিমাণ খাবার রং

হলুদের গুঁড়ো

মরিচের গুঁড়ো

সামান্য পরিমাণ জাফরান

প্রস্তুত প্রণালি

প্রথমে আলুতে রং মেখে ভালো করে ভেজে নিন। একটি পাত্রে মাংস নিয়ে একে একে টকদই, মসলার মিশ্রণ, লবণ, পেঁয়াজ বেরেস্তা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিন। মাখানো মাংস হাড়িতে ঢেলে একটু ঘি ছড়িয়ে দিন। এবার মাংসের ভাঁজে ভাঁজে আলু ও আলু বোখারা দিয়ে সামান্য জাফরান ছিটিয়ে দিন। এবার রান্না করা চাল ঢেলে তার ওপর ঘি এবং ভাতের মাড় ঢেলে দিন।

আবারও একটু রং, গোলাপজল ও জাফরান দিন। ঢাকনি দিয়ে ঢেকে গোলানো আটা দিয়ে হাড়ির মুখ ভালোভাবে বন্ধ করে দিন। এভাবে মৃদু আঁচে এক ঘণ্টা রাঁধুন। কাচ্চি বিরিয়ানি হয়ে এলে চামচ দিয়ে মাংস ও ভাত মিশিয়ে পরিবেশন করুন। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি