৪ মে ২০২৬

ঈদের আগে শতভাগ উৎসব ভাতা দাবি শিক্ষকদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম
ঈদের আগে শতভাগ উৎসব ভাতা দাবি শিক্ষকদের

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বাংলাপ্রেস ডেস্ক:   এমপিওভুক্ত শিক্ষকরা ঈদের আগেই বোনাস শতভাগ দেওয়াসহ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে ১৩ দাবি জানিয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠকে দাবিগুলো তুলে ধরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

সেলিম ভূইয়া বলেন, আসন্ন ঈদুল ফিতরের আগেই যেন বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা এবং বেতন দেওয়া হয়। এছাড়াও শিক্ষকদের যেন কোনো আর্থিক চাপ না থাকে, যাতে তারা নিশ্চিন্তে পাঠদান করতে পারেন।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেওয়ার বিষয়টি পর্যালোচনা করা হবে। শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) আমাদের কেবিনেট মিটিং ছিল। মিটিংয়ের ৯০ শতাংশ সময় তিনি শিক্ষার ব্যাপারে দিয়েছেন।

 তিনি আরও বলেন, দাবি-দাওয়া নিয়ে আর রাস্তায় আসতে হবে না শিক্ষকদের। এগুলো নিয়ে আমরা কাজ করব।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি