৪ মে ২০২৬

ঈদের আগে পরে সড়ক দুর্ঘটনায় ২৫৯ জন নিহত : যাত্রী কল্যাণ সমিতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ঈদের আগে পরে সড়ক দুর্ঘটনায় ২৫৯ জন নিহত : যাত্রী কল্যাণ সমিতি

বাংলাপ্রেস অনলাইন: ঈদুল আজহার আগে ও পরে ১৬ থেকে ২৮ আগস্ট ১৩ দিনে সড়ক, নৌ ও রেলপথে ২৭০টি দুর্ঘটনায় ২৭৮ জন নিহত, এবং আহত হয়েছেন ১ হাজার ৩৫ জন। এরমধ্যে শুধু সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ২৫৯ জন।

শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ তথ্য উপস্থাপন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এ সময় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে সরকারের কঠোর পদক্ষেপের পাশাপাশি অভিযুক্তদের জবাবদিহি নিশ্চিতের দাবি জানান। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বিগত ১৩ দিনে ২৩৭টি সড়ক দুর্ঘটনায় ২৫৯ জন নিহত এবং ৯৬০ জন আহত হয়েছেন। এ সময়ের মধ্যে নৌপথে ১৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত, ৮ জন নিখোঁজ এবং ৬৮ জন আহত হয়েছেন। এছাড়া রেলে কাটা পড়ে ১৫ জন এবং ছাদ থেকে পড়ে ৭ জন আহত হয়েছেন।'

এসময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, ‘মূল সমস্যাটা হলো জবাবদিহিতার অভাব। আরও অনেক পদক্ষেপ নিতে হবে। জবাবদিহিতা প্রতিষ্ঠার ব্যাপারে সিরিয়াস হওয়া আজকের দিনে সবচেয়ে বেশি প্রয়োজন।’

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি