৫ মে ২০২৬

ঈদের ৫ দিন নৌযানে মোটরসাইকেল নিষিদ্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঈদের ৫ দিন নৌযানে মোটরসাইকেল নিষিদ্ধ
বাংলাপ্রেস ডেস্ক: ঈদের আগে আরেকটি দুঃসংবাদ শুনল মোটরবাইক ব্যবহারকারীরা। পবিত্র ঈদুল আজহার আগে ও পরে ৫দিন নৌযানে মোটরসাইকেল পরিবহন নিষিদ্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (৬ জুলাই) বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায়, নৌপথে ঈদের ৫ দিন পূর্বে এবং ৫ দিন পর পর্যন্ত নৌযান ও লঞ্চে মোটরসাইকেল বহন করা নিষিদ্ধ থাকবে। এদিকে ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করা যাবে না বলে জানান সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। এছাড়াও মহাসড়কে রাইড শেয়ারিংও করা যাবে না বলে তিনি জানান। গত ৩ জুলাই সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সড়ক পরিবহন সচিব জানান, যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন- এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করবে না। একই সময়ে দেশের সব মহাসড়কে রাইড শেয়ারিং করা যাবে না। কোনও জরুরি কারণে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে তা পুলিশকে জানাতে হবে। পুলিশের অনুমতি সাপেক্ষে এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে। তিনি আরও জানান, এই সিদ্ধান্তের বাইরে ঢাকার মোটরসাইকেল ঢাকায় চালাতে হবে। চট্টগ্রামের মোটরসাইকেল চট্টগ্রামে এবং বরিশালের মোটরসাইকেল বরিশালে চালাতে হবে। অবিলম্বে এসব সিদ্ধান্ত অনুযায়ী পরিপত্র জারি করা হবে বলেও জানিয়েছেন সড়ক পরিবহন সচিব। বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি