৪ মে ২০২৬

ঈদে রেমিট্যান্সের ঢল, এক সপ্তাহে ১৩ হাজার কোটি টাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১১:৩৯ পিএম
ঈদে রেমিট্যান্সের ঢল, এক সপ্তাহে ১৩ হাজার কোটি টাকা

বাংলাপ্রেস ডেস্ক:  পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর ঘিরে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ঢল নেমেছে। চলতি মাসের (মার্চ) প্রথম সাত দিনে রেমিট্যান্স এসেছে ১০৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৪১ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গত ৩ দিনেই (৫ থেকে ৭ মার্চ) এসেছে ৩ হাজার ৮৪৩ কোটি টাকা।

রোববার (৮ মার্চ) বিকালে বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানা গেছে।

রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে বলে উল্লেখ করেছেন ব্যাংকসংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকে তথ্য অনুযায়ী, গত বছরের মার্চ মাসের প্রথম সাত দিনে রেমিট্যান্স এসেছিল ৭৭ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের মার্চের সাত দিনে রেমিট্যান্স বেড়েছে ৩৭ দশমিক ৯০ শতাংশ।

অন্যদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৭ মার্চ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২ হাজার ৩৫২ কোটি ৩০ লাখ ডলার। গত অর্থবছরের এই সময়ে ১ হাজার ৯২৬ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। 

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি