ঈদে মহাসড়কে ৭ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস, ডেস্ক: ঈদের দিন এবং ঈদের আগে ও পরে তিনদিন করে মোট ৭ দিন এক জেলা থেকে আরেক জেলায় মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি রাইড শেয়ারিং ও করা যাবে না। তবে যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে পুলিশের অনুমতি নিয়ে মোটরসাইকেল চালানো যাবে।
সড়ক পরিবহন সচিব এবিএম আমানুল্লাহ নূরী রোববার (৩ জুলাই) মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত জানিয়েছেন। রোববার সচিবালয়ে এবারের কোরবানির ঈদ যাত্রা নিয়ে হয় সভা। তাতে আসে এ সিদ্ধান্ত।
গেলো ঈদুল ফিতরে সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ ছিল মোটরসাইকেল। দুর্ঘটনায় মৃত্যুর ৪৮ শতাংশই হয়েছে মোটরসাইকেলে।
এ সভায় ভার্চুয়ালি যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাতে আলোচনা হয় সড়ক-মহাসড়কে পশুর হাট না বসানো, ফিটনেসবিহীন ও কোরবানির পশুবাহী গাড়ির চলাচল নিয়েও। তিনি ঈদে যান চলাচলে সবাইকে সতর্ক করেছেন।
এর আগে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, স্পিড গানসহ নিরাপত্তা তদারকির সরঞ্জামর বসানোর পরই পদ্মা সেতুতে ওপর দিয়ে চলবে মোটরসাইকেল।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি