৫ মে ২০২৬

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
বাংলাপ্রেস, ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাসের আগাম টিকিট বিক্রি আগামী ২৪ জুন থেকে শুরু হবে। সোমবার (২০ জুন) রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে এক সভায় বাসের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ জানান, ২৪ জুন থেকে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল এবং অন্যান্য টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের আগাম টিকিট বিক্রি করা হবে। প্রথমদিন ৬ জুলাইয়ের টিকিট বিক্রি দিয়ে এ কার্যক্রম চালু হবে।তিনি বলেন, গাবতলী ছাড়াও শ্যামলী, কল্যাণপুর এবং মাজার রোডের বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে। টিকিট থাকা সাপেক্ষে ঈদের আগের যে কোনো দিনের যাত্রার আগাম টিকিট কিনতে পারবেন যাত্রীরা। আয়োজিত সভায় সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত দামে টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত হয়েছে বলে ও জানিয়েছেন তিনি। তিনি বলেন, সরকারি ভাড়ার তালিকা প্রত্যেকটি পরিবহনের কাউন্টারের সামনে দৃশ্যমাণ রাখতে হবে। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি