এডভোকেট শামসুল হক টুকু ডেপুটি স্পিকার নির্বাচিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস, ঢাকা: পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন।
আজ রোববার সংসদে আওয়ামী লীগের এই সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ডেপুটি স্পিকার নির্বাচিত হন।জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী সংসদে শামসুল হক টুকুকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সরকার দলের সদস্য কামরুল ইসলাম সেই প্রস্তাবে সমর্থন জানান।
এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পাওয়া গেছে। পরে সংসদে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার নির্বাচিত হন।
শামসুল হক টুকু পাবনা-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য। তিনি ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৯ সালের ৩০ জানুয়ারি ফজলে রাব্বী মিয়া একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রে তিনি মারা যান। তার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদ এবং গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়।
বিপি<> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১৩০০ প্রকল্পের বিশাল আর্থিক দায় বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে: অর্থমন্ত্রী
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি