৮ মে ২০২৬

এবছর বাংলা নববর্ষের অনুষ্ঠান বন্ধ থাকবে : প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এবছর বাংলা নববর্ষের অনুষ্ঠান বন্ধ থাকবে : প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এবছর বাংলা নববর্ষের অনুষ্ঠান বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন।

মঙ্গলবার সকালে ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় একথা বলেন তিনি। এ বছর নববর্ষের অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রতিবছর বাংলা নববর্ষ উৎসবের সঙ্গে উদযাপন করে থাকি। এবছর যেনো আমরা সেটা বন্ধ রাখি। যারা উৎসব করতে চান, ডিজিটাল পদ্ধতিতে গান বাজনা করতে পারেন, যেভাবে আমি এখন সবার সঙ্গে কথা বলছি, সবাই শুনবে। তবে জনসমাগম হবে এমন কোনো আয়োজন না করার অনুরোধ করছি।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে আমরা সব ধরনের আয়োজন স্থগিত করেছি। মুজিববর্ষ নিয়েও আমাদের অনেক পরিকল্পনা ছিলো সেসবও বন্ধ করেছি। জনসমাগম হবে এমন কোনো আয়োজন করা হয়নি। এবছর বাংলা নববর্ষেও তাই জনসমাগম হবে এমন কোনো আয়োজন আমরা না করি।

মহামারির চেয়েও ভয়ংকর রূপ নিয়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়। সোমবার পর্যন্ত সারা বিশ্বে প্রায় পৌনে আট লাখ মানুষ এতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন প্রায় ৩৮ হাজার। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দেড় লক্ষাধিক মানুষ। বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫১ জন। মারা গেছেন ৫ জন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি