এবারের এসএসসি পরীক্ষা ২ ঘণ্টার, সকাল ১১টায় শুরু: শিক্ষামন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার সময় কমিয়ে তিন ঘণ্টা থেকে দুই ঘণ্টা করা হয়েছে। এ পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে ১১টায় শুরু হবে।
সোমবার সচিবালায়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সকাল ১০টায় অনেক বেশি যানজট থাকে, যে কারণে ১০টার পরিবর্তে ১১টা করা হয়েছে।
তিনি আরো বলেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। পরীক্ষার সময় তিন ঘণ্টা থেকে কমিয়ে দুই ঘণ্টা করা হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে উপস্থিত থাকতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, এবার পরীক্ষা হবে ২ ঘণ্টার। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এড়াতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তির মোবাইলে পরীক্ষার সেট কোড পৌঁছে যাবে। তিনি স্মার্ট ফোন নয়, ফিচার ফোন সঙ্গে রাখতে পারবেন। তিনি ছাড়া আর কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শিক্ষা
দুইয়ের বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের হতাশা, পুরনোদের জন্য সুখবর
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
শিক্ষা
জবির দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
১ দিন আগে
by বাংলা প্রেস
শিক্ষা
এইচএসসিতে একাধিক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার পরিকল্পনা
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি