এবারে বিশ্ব ইজতেমায় বিতর্কিত মাওলানা সাদ অংশ নেবেন না
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তাবলীগ জামাতের বিবদমান দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।
আজ বুধবার সচিবালয়ে মন্ত্রীর সাথে দুইপক্ষের বৈঠক শেষে সাংবাদিকদেরকে তিনি এ কথা জানান। মন্ত্রী আরও জানান, সমঝোতার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছেন। এবং ইজতেমায় ভারতের বিতর্কিত মাওলানা সাদ অংশ নেবেন না।
মাওলানা সাদের পক্ষে-বিপক্ষে তাবলীগের দুটি গ্রুপ তৈরি হয়েছে। ইসলাম ধর্মীয় কিছু বিষয়ে তার বিতর্কিত ফতোয়ার প্রেক্ষিতে কয়েক বছর ধরে তাকে নিয়ে সংগঠনটিতে অস্থিরতা চলছিলো। টঙ্গীর ইজতেমা ময়দানে এ নিয়ে গত ডিসেম্বরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। এরপর সরকারের মধ্যস্থতায় গত দুই মাস ধরে একাধিক সমঝোতা বৈঠক হয়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি