৬ মে ২০২৬

এবার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে আলিবাবা!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এবার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে আলিবাবা!
বাংলাপ্রেস ডেস্ক: টিকটকের পর যুক্তরাষ্ট্রে এবার চীনা ই-কমার্স কোম্পানি আলিবাবা নিষিদ্ধ করা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সংবাদ সম্মেলনে ট্রাম্প এমনটি জানান। আলিবাবার মতো আরো বেশ কয়েকটি কোম্পানিকে নিষিদ্ধ করা হতে পারে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলিবাবার মতো চীনের অন্যান্য কোম্পানিগুলো নিষিদ্ধ করার পরিকল্পনা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমরা এই বিষয়টি নিয়ে ভাবছি। এদিকে শুক্রবার টিকটকের মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্সকে ব্যবসা বিক্রি করতে ৯০ দিন সময় নির্ধারণ করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে চীনের মালিকানাধীন সকল অ্যাপস তিনি বন্ধ করে দেবেন। গালফ নিউজ। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি