৫ মে ২০২৬

এবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টকে হুঁশিয়ারি ট্রাম্পের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬, ১০:১৮ পিএম
এবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টকে হুঁশিয়ারি ট্রাম্পের

বাংলাপ্রেস ডেস্ক:   ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়া যাওয়ার পর আদালতের অনুমতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।  এবার অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজকেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ডেলসি রদ্রিগেজ ‘যদি ঠিক কাজটা না করেন’, তাহলে তাকে মাদুরোর চেয়েও ‘বড় মূল্য’ দিতে হতে পারে।

মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই সতর্কবার্তা দিয়েছেন বলে জানিয়েছে ।

কয়েক মাসের অব্যাহত সামরিক চাপ ও হুমকি-ধামকির পর গত শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিউইয়র্কে নিয়ে যায়। সেখানে মাদুরোকে এক বন্দিশিবিরে রেখে ‘মাদক পাচার’র অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ভেনেজুয়েলাকে ‘চালাবে’ এবং এর বিশাল তেলের ভাণ্ডার ব্যবহার করবে। তবে আমেরিকা কীভাবে এটা করবে তা বিস্তারিত জানাননি তিনি। এদিকে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের আদেশে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।  

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের প্রতি সমর্থন জানিয়েছেন এবং দেশের নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। রোববার টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব নিশ্চিত করতে সারা দেশে সশস্ত্র বাহিনীকে সক্রিয় করা হয়েছে। 

ট্রাম্প এবার এই অন্তর্বর্তী প্রেসিডেন্টকেও হুমকি দিয়েছেন। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘ডেলসি রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন, তাহলে তাকে খুব বড় মূল্য দিতে হবে—সম্ভবত তা মাদুরোর চেয়েও বড়।’

ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে দেশটিতে মার্কিন অভিযানের বিরোধিতা করেছেন বলে দাবি করে এই হুঁশিয়ারি দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  মার্কিন বাহিনী মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর গত শনিবার ট্রাম্প প্রথমে রদ্রিগেজের প্রশংসা করেছিলেন। তবে রদ্রিগেজ পরে বলেন, তার দেশ তাদের প্রাকৃতিক সম্পদ রক্ষা করবে।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট মাদুরোকে শক্তি প্রয়োগ করে আটক করার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, ‘আপনি এটাকে পুনর্গঠন বলুন বা সরকার পরিবর্তন বলুন যাই বলুন না কেন তা এখনকার পরিস্থিতির চেয়ে ভালো। এর চেয়ে খারাপ হওয়ার সুযোগ নেই।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি