৭ মে ২০২৬

এবার ভারতেও হানা দিলো ‘ওমিক্রন’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
এবার ভারতেও হানা দিলো ‘ওমিক্রন’
বাংলাপ্রেস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ও অতি সংক্রামক ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে প্রতিবেশী দেশ ভারতে। দেশটির কর্ণাটক রাজ্যের দু’জনের দেহে শনাক্ত হয়েছে এই ধরনটি। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। আক্রান্তদের মধ্যে একজন পুরুষ ও এক নারী রয়েছেন। তাদের বয়স যথাক্রমে ৬৬ এবং ৪৬ বলে জানা গেছে। কীভাবে তাদের শরীরে ভাইরাসটি এসেছে তার অনুসন্ধান চলছে। ভারতে ওমিক্রন শনাক্ত হওয়ায় আতঙ্কে রয়েছে বাংলাদেশ। পার্শ্ববর্তী দেশ হওয়ায় ভয়ংকর এই ভাইরাসটি বাংলাদেশেও ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ল্যাব আগারওয়াল বলেন, এ পর্যন্ত যাদের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে, তাদের মধ্যে কোনো মারাত্মক উপসর্গ দেখা যায়নি। বরং তাদের মৃদু উপসর্গ দেখা গেছে। এদিকে ঔষধ কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন বলছে, করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে তাদের অ্যান্টিবডি চিকিৎসা কাজ করছে। এমন এক সময় এই ঘোষণা এসেছে, যখন সটরোভিম্যাব একক ক্লোনের অ্যান্টিবডি ব্যবহারের অনুমোদন দিয়েছে ব্রিটিশ ঔষধ নিয়ন্ত্রক সংস্থা দ্য মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রডাক্ট রেগুলেটরি অ্যাজেন্সি। জিভুডি ব্রান্ড নামের অধীন বিক্রি হওয়া এই ঔষধ জিএসকে ও দ্য নাসডাক-তালিকাভুক্ত ভির বায়োটেকনোলজি উৎপাদন করেছে। ইতিমধ্যে এক লাখ ডোজ কিনতে রাজি হয়েছে ব্রিটিশ সরকার। এমএইচআরএ বলছে, এক ডোজের একক ক্লোনের অ্যান্টিবডির রোগীভিত্তিক পরীক্ষায় করোনায় আক্রান্তদের হাসপাতালে ভর্তির সংখ্যা কমতে দেখা গেছে। এছাড়া উপসর্গভিত্তিক কোভিড-১৯ সংক্রমণের উচ্চ-ঝুঁকির প্রাপ্তবয়স্ক রোগীদের মৃত্যু ৭৯ শতাংশ কমেছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) গ্ল্যাক্সোস্মিথক্লাইন জানিয়েছে, অ্যান্টিবডিভিত্তিক কোভিড-১৯ চিকিৎসায় পরীক্ষাগারের বিশ্লেষণে দেখা গেছে, নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে এই ঔষধ কার্যকর। এক বিবৃতিতে ব্রিটিশ কোম্পানিটি বলছে, হ্যামস্টারের ওপর গবেষণা ও ল্যাবরেটরির পরীক্ষায় দেখা গেছে যে, করোনাভাইরাসের বিরুদ্ধে সটরোভিম্যাব অ্যান্টিবডি ককটেল সক্রিয়ভাবে কাজ করছে। এতে ওমিক্রনের ধরনের বেশ কয়েকটি বৈশিষ্ট্যের পরিবর্তনের ওপর বায়ো-ইঞ্জিনিয়ারিং কৌশল ব্যবহার করা হয়েছে। সূত্র: এনডিটিভি বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি