৫ মে ২০২৬

এবার ট্রেনের ভাড়া বাড়ানোর ইঙ্গিত রেলমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
এবার ট্রেনের ভাড়া বাড়ানোর ইঙ্গিত রেলমন্ত্রীর
বাংলাপ্রেস ডেস্ক: জ্বালানি তেলের দাম বাড়ায় নগর মহানগরে এবং দূরপাল্লার বাসে বেড়েছে ভাড়া। সরকারের কাছে লঞ্চের ভাড়া দ্বিগুন করার প্রস্তাব দিয়েছে মালিকরা। তাই ট্রেনের ভাড়া বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। আজ রোববার রেল ভবনে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। রেলমন্ত্রী বলেন, ‘ট্রেন ও বাসের ভাড়ার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। যা ট্রেনের ওপর বিশাল চাপ তৈরি করবে। তাই আমাদের ট্রেনের ভাড়া সমন্বয় করতে হতে পারে। কিন্তু আমরা এখনও ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নিইনি। কারণ বাংলাদেশ রেলওয়ে একটি রাষ্ট্রীয় সংস্থা। তাই ট্রেনের ভাড়া বাড়াতে চাইলে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে হবে।’ ভাড়া বাড়ানোর বিষয়ে রেলওয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে যাচ্ছেন কি না তা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নিইনি। তবে ডিজেল দিয়ে ট্রেন চলে, যার দাম বর্তমানে অনেকাংশে বেড়েছে। যার ফলে রেল পরিচালনায় ফুয়েলিংয়ে দাম বেড়ে যাবে। আবার বাসের ভাড়া বাড়ায় ট্রেনের ওপর ব্যাপক যাত্রীর চাপ পড়বে। এটা সমন্বয় করতে ট্রেনের ভাড়া বাড়তে পারে বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি