৭ মে ২০২৬

এবার প্রকাশ্যে বখাটেদের কোপে প্রাণ গেল নার্সের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এবার প্রকাশ্যে বখাটেদের কোপে প্রাণ গেল নার্সের

বাংলাপ্রেস অনলাইন: বরগুনায় স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রকাশ্যে স্বামী রিফাতকে কুপিয়ে হত্যার পর এবার ঠাকুরগাঁওয়ে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের ধারালো অস্ত্রের আঘাতে জখম হওয়া তানজিনা আক্তার (২৪) নামে এক নার্সের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন সময়ে তার মৃত্যু হয়। তানজিনা ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর মাদ্রাসা পাড়ার আব্দুল হামিদের মেয়ে এবং সে ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপাতালের নার্স হিসেবে কর্মরত ছিলো।

এর আগে গত ২০ জুন সকালে অভিযুক্ত আরমান ইসলাম জীবন (১৯) এর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় তানজিনা। এ ব্যাপারে ওই দিন সন্ধ্যায় তানজিনার বাবা আব্দুল হামিদ বাদী হয়ে জীবনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেন।

মামলার এজাহার, ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপাতালের নার্স তানজিনা আক্তার প্রতিদিন সকালে হাসপাতালে যাবার রাস্তায় তাকে ও অন্য মেয়েদেরকেও আরমান ইসলাম জীবন ও তার কিছু সহযোগী উত্যক্ত করতো। এসব দেখে তানজিনা তাদের বাধা দিতো এবং বিষয়টি তাদের পরিবারে জানানোর কথা বলতো। ঘটনার দিন তানজিনা কর্মস্থলে যাবার উদ্দেশ্যে তার বাড়ি থেকে বের হয়।

সে সময় বখাটে জীবন ও তার সহযোগীরা তানজিনার পথরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতে, বুকে এবং পেটে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। তানজিনা চিৎকার করলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করার জন্য এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায় এবং উদ্ধারকারীরা রক্তাক্ত অবস্থায় তানজিনাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে আইসিইউ তে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পরে বৃহস্পতিবার সকালে তানজিনার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানান, তানজিনার মৃত্যুর কথা শুনে মর্মাহত হয়েছি। এজাহার ভুক্ত আসামি জীবনকে আমরা ঘটনার দিনই গ্রেফতার করেছি। এখন তার সহযোগীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি