৫ মে ২০২৬

এবার নিরাপত্তা উপদেষ্টা বোল্টনকে বরখাস্ত করলেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এবার নিরাপত্তা উপদেষ্টা বোল্টনকে বরখাস্ত করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক: মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার এক টুইট বার্তায় ট্রাম্প নিজেই এ কথা জানিয়েছেন। টুইটে তিনি লিখেন, ‘গত রাতে আমি জন বোল্টনকে জানিয়েছি, হোয়াইট হাউজে তার আর আসার প্রয়োজন নেই।’

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, আফগানিস্তানের তালেবান প্রতিনিধিদের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনায় ট্রাম্প প্রশাসনের সঙ্গে বোল্টনের মতানৈক্য হওয়ার পরপরই এ বরখাস্তের ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে তৃতীয়বারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে হোয়াইট হাউজ থেকে বহিষ্কার করলেন ‍ট্রাম্প।

টুইটে মার্কিন প্রেসিডেন্ট লিখেন, ‘আমি তার অনেক পরামর্শের সঙ্গে জোরালোভাবে দ্বিমত পোষণ করেছি এবং আমার প্রশাসনের ব্যাপারেও তার সঙ্গে আমি অনেক ব্যাপারে দ্বিমত পোষণ করেছি। আমি তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছি এবং তিনি মঙ্গলবার সকালে পদত্যাগপত্র জমা দিয়েছেন।’

তিনি আরও লিখেন, ‘তার সেবার জন্য আমি জন বোল্টনকে অনেক ধন্যবাদ জানাই। আগামী সপ্তাহে আমি নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম ঘোষণা করব।’

এদিকে বোল্টনকে বরখাস্ত করার ব্যাপারে হোয়াইট হাউজ প্রেস সচিব স্টেফানি গ্রিশাম রিপোর্টারদের বলেন, ‘প্রেসিডেন্ট তার (বোল্টন) অনেক নীতির পছন্দ করেন না, তারা সম্মতিতে আসতে পারেননি। সোমবার (৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট পদত্যাগ করতে বলেন বোল্টনকে, এবং তা কার্যকর হলো মঙ্গলবার সকালে।’

২০১৮ সালের এপ্রিল থেকে বোল্টন ট্রাম্প সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন। তার আগে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন মাইকেল ফ্লিন এবং এইচআর ম্যাকমাস্টার।

ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা হওয়ার আগে বোল্টন আরও তিন মার্কিন প্রেসিডেন্টের প্রশাসনে কাজ করেছেন। রোনাল্ড রিগ্যান, সিনিয়র বুশ এবং জর্জ ডব্লিউ বুশের প্রশাসনের দায়িত্বে ছিলেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি