৫ মে ২০২৬

এবার করোনায় মারা গেছেন হলিউড অভিনেত্রী হিলারি হিথ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এবার করোনায় মারা গেছেন হলিউড অভিনেত্রী হিলারি হিথ

বাংলাপ্রেস ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’খ্যাত ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথ। তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুর বিষয়টি নিজের ফেসবুকে জানিয়েছেন হিলারির ধর্মপুত্র অ্যালেক্স উইলিয়ামস।

অ্যালেক্স লিখেছেন, ‘গত সপ্তাহে করোনাভাইরাসে আমার ধর্মমাতা জনপ্রিয় অভিনেত্রী হিলারি হিথ মারা গেছেন। তিনি ছিলেন ষাট ও সত্তর দশকের সেরা অভিনেত্রী। নব্বইয়ের দশকে চলচ্চিত্র প্রযোজক হিসাবেও সফল তিনি।’

আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, ইংল্যান্ডের লিভারপুলে জন্ম নেওয়া এই অভিনেত্রীর হলিউডে অভিষেক ঘটে ১৯৬৮ সালে। মাইকেল রিভসের হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’তে অভিনয় করেন। প্রথম ছবিতেই দুর্দান্ত অভিনয় করার পর রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছে যান।

উল্লেখ্য, সিনেমায় অভিনয়ের পাশাপাশি হিলারি প্রযোজনাও করেছেন। তার প্রযোজিত সিনেমার মধ্যে ‘অ্যান আউফুলি বিগ অ্যাডভেঞ্চার’ এবং ‘নিল বাই মাউথ’ অন্যতম। ছবি দুটি ১৯৯৫ সালে ও ১৯৯৭ সালে মুক্তি পায়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি করেছিলেন হিলারি। অভিনয়ের পাশাপাশি সারাবিশ্বের বিভিন্ন ক্লিনিকে তিনি মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে সেবা দান করে গেছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি