৮ মে ২০২৬

এবার গোপন নথি রাখার ঘটনায় অভিযুক্ত ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
এবার গোপন নথি রাখার ঘটনায় অভিযুক্ত ট্রাম্প
বাংলাপ্রেস ডেস্ক: গোপন সরকারি নথি রাখা ও বিচার বাধাগ্রস্ত করার মামলায় ফেডারেল গ্র্যান্ড জুরি ডনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের এক আইনজীবী ও সংশ্লিষ্ট একটি সূত্র। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের করা এ ফৌজদারি মামলাকে ট্রাম্পের সামনে আরেকটি আইনি বাধা হিসেবে দেখা হচ্ছে।   এর আগে নিউ ইয়র্কে ফৌজদারি মামলায় অভিযুক্ত হন ট্রাম্প, যেটির বিচার শুরু হওয়ার কথা রয়েছে আগামী বছরের মার্চে।   নিজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প জানান, আগামী মঙ্গলবার ফ্লোরিডার মায়ামির ফেডারেল আদালতে হাজির হতে তার প্রতি সমন জারি করা হয়েছে। তিনি লিখেন, ‘আমি নির্দোষ মানুষ!’ এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্পের বিষয়টি তদন্তের দায়িত্বে থাকা বিচার বিভাগের কর্মকর্তা বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। গ্র্যান্ড জুরি সংক্রান্ত গোপন কোনো বিষয়ে সরকারের তরফ থেকে প্রকাশ্যে মন্তব্য করা অবৈধ। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র রয়টার্সকে জানায়, কেন্দ্রীয় আদালতে করা ফৌজদারি মামলায় ট্রাম্পের বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি