৮ মে ২০২৬

এবার গাইবান্ধার সাদুল্লাপুর লকডাউন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এবার গাইবান্ধার সাদুল্লাপুর লকডাউন

বাংলাপ্রেস ডেস্ক: জেলার সাদুল্লাপুর উপজেলা লকডাউন করল স্থানীয় প্রশাসন। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে দুই যুক্তরাষ্ট্রপ্রবাসী বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়ার পর এ লকডাউনের ঘোষণা দিল সাদুল্লাপুর উপজেলা প্রশাসন। রবিবার বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সাদুল্লাপুর উপজেলার ইউএনও মোহাম্মদ নবী নেওয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৯ নং বনগ্রাম ইউনিয়নের হাবিবুল্লাপুর গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেন করোনায় আক্রান্ত দুই যুক্তরাষ্ট্রপ্রবাসী। রোববার তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কিন্তু বিয়ে অনুষ্ঠানে সাদুল্লাপুর উপজেলার পাঁচ শতাধিক মানুষ অংশ নিয়েছেন। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার কথা বিবেচনায় পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হল। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না।

এদিকে, রোববার বিকেলে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলন করে জানান, বাংলাদেশে নতুন করে আরো তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন তিনজন আক্রান্তের মধ্যে সাদুল্লাপুর উপজেলার দুজন রয়েছেন বলে জানা গেছে। এর পরই বিকেল থেকে সাদুল্লাপুর উপজেলা লকডাউন করা হয়।

এর আগে, বৃহস্পতিবার বিকালে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাদারীপুরের শিবচর উপজেলা লকডাউন করা হয়। উপজেলার ওষুধ, কাঁচামাল, মুদি দোকান বাদে সব দোকানপাট ও গণপরিবহন বন্ধের ঘোষণা দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জরুরি সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান।

অন্যদিকে, বৃহস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সচিবালয়ে বিশেষ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব এলাকায় করোনা পরিস্থিতি খারাপ হবে, সেসব এলাকায় লকডাউন করা হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি