এবার ঢামেকের ৪ চিকিৎসক কোয়ারেন্টাইনে
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশেও করোনা ভাইরাস আক্রান্ত ও কোয়ারেন্টাইনে থাকারে সংখ্যা বাড়ছে। এবার হোম কোয়ারেন্টাইনে আছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চার চিকিৎসক। তারা আউটডোর বিভাগে নিয়মিত ঠান্ডা, জ্বর ও নিউমোনিয়ার রোগী দেখতেন।
সম্প্রতি ঢামেকে চারজন রোগীর শরীরে করোনাভাইরাসের উপসর্গ পাওয়ায় তাদের কুয়েত মৈত্রী ও কুর্মিটোলা হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসকরা। পরে আইইডিসিআরের পরীক্ষায় তাদের করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়। তাই এই চিকিৎসকদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ঢামেকের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদ তথ্যটি নিশ্চিত করেছেন। আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশে করোনাভাইরাস ধরা পড়ার পর থেকে ঢামেক হাসপাতালে নিউমোনিয়া, জ্বর, ঠাণ্ডা, কাশি নিয়ে প্রচুর রোগী প্রতিদিন আসছেন।
এদের মধ্যে তিন থেকে চারজন রোগীর বক্তব্য শোনার পর তাদের ঢামেকের বাইরে সরকারের বরাদ্দ করা হাসপাতলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল জানিয়ে আবুল কালাম আজাদ বলেন বলেন, সেখানে ওই রোগীদের করোনাভাইরাস ধরা পড়ে। আর তাদের যেসব চিকিৎসক চিকিৎসা দিয়েছেন এমন চারজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। চারজনই ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক।
এদিকে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসক ও অধ্যাপকদের দেড়ঘণ্টাব্যাপী একটি বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে ঢামেকের এক অধ্যাপক সাংবাদিকদের বলেন, আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সামান্য জ্বর কাশি হলে হাসপাতালে না এসে ঘরে থেকে পর্যবেক্ষণ করুন। আর যদি এর সাথে শ্বাসকষ্ট থাকে তাহলে সরকার নির্ধারিত চারটি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি