৭ মে ২০২৬

এ প্লাস পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা, শৈলকুপায় গ্রেফতার ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এ প্লাস পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা, শৈলকুপায় গ্রেফতার ১

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহে এসএসসি পরীক্ষার ফলাফলে এ প্লাস পাইয়ে দেওয়ার কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণার অভিযোগে মনিরুজ্জামান (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে সিআইডি।

বৃহস্পতিবার গভীর রাতে শৈলকুপা উপজেলার গোলক নগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ঝিনাইদহ সিআইডি পুলিশ। আটককৃত মনিরুজ্জামান গোলকনগর গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।শুক্রবার সকালে ঝিনাইদহ সিআইডি পুলিশ সংবাদ সম্মেলনে জানান, অভিযুক্ত মনিরুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এসএসি পরীক্ষার ফল প্রকাশকে সামনে রেখে প্রতারণা শুরু করে।

হাসান মাহমুদ নামে একটি ভুয়া আইডি খুলে নিজেকে ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল প্রস্তুত কাজে নিয়োজিত ব্যক্তি হিসেবে পরিচয় দেয়। যাদের পরীক্ষা খারাপ হয়েছে বা পরিবর্তণ করতে চাই বা এ প্লাস পেতে আগ্রহী তাদের ইনবক্সে যোগাযোগের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার পোস্ট দেয়। পরবর্তীতে ভিকটিমের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার পর ফেসবুক থেকে তাদের ব্লক করে দেয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে ঝিনাইদহ সিআইডি ও জেলা পুলিশ।

সাইবার পুলিশের প্রযুক্তিগত সহায়তায় আসামীর অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার আসামীকে গ্রেফতার করে।এ ঘটনায় শৈলকুপা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সংবাদ সম্মেলনে সিআইডি যশোর এন্ড কুষ্টিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার শামসুল আলম, পুলিশ সুপার রেশমা শারমিন, পুলিশ পরিদর্শক কাজল কুমার শর্মাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি