৬ মে ২০২৬

দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হচ্ছেন গুতেরেস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হচ্ছেন গুতেরেস

বাংলাপ্রেস ডেস্ক: দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন অ্যান্তনিও গুতেরেস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মঙ্গলবার (৮ জুন) তাকে নির্বাচিত করেছে। এবার মহাসচিব পদে অন্য কোনো প্রার্থী ছিলেন না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। খবর প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

৭২ বছর বয়সী অ্যান্তনিও গুতেরেস ২০১৭ সাল থেকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পর্তুগালের প্রেসিডেন্ট ছিলেন।

জানা গেছে, এ বছর মহাসচিব পদে প্রার্থীর দৌঁড়ে ছিলেন অন্তত ১০ জন। কিন্তু ১৯৩টি সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে কাউকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়া হয়নি। ফলে তারা কেউ আর প্রার্থী হতে পারেননি।

এস্তোনিয়ার রাষ্ট্রদূত স্ভেন জুর্গেনসন বলেন, নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে গুতেরেসকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দিতে সর্বসম্মতি পাওয়া গেছে। পাশাপাশি সাধারণ পরিষদের কাছে সুপারিশ করার পক্ষে একটি প্রস্তাবও পাস হয়েছে। সাধারণ পরিষদের অনুমোদন কেবল আনুষ্ঠানিকতা। শিগগিরই এটিও হয়ে যাবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি