৬ মে ২০২৬

দুটি মাস্কে ৯২ শতাংশ করোনার সংক্রমণ রোধ সম্ভব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দুটি মাস্কে ৯২ শতাংশ করোনার সংক্রমণ রোধ সম্ভব
নিজস্ব প্রতিবেদক: এক সঙ্গে দুটি মাস্ক পরলেই শতকরা ৯২ শতাংশ করোনার সংক্রমণ রোধ সম্ভব বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের একটি গবেষক দল এই তথ্য দিয়েছে। গবেষণায় দেখা গেছে, সার্জিক্যাল মাস্কের মতো একটি মাস্কের ওপর কাপড়ের লেয়ারের একটি মাস্ক পরলে তা জীবাণু থেকে ৯২.৫ শতাংশ সুরক্ষা দেয়। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের পরিচালক রোচেল ওয়ালেনস্কি বলেন, দুই বছরের বেশি বয়সীরা বাড়ির বাইরে গেলে তাদের মাস্ক পরা উচিত। তিনি বলেন, মুখ ও নাক ঢেকে রাখতে মাস্ক পরা উচিত। আমরা সব সময়ই বলি, দুই বা তার চেয়ে বেশি লেয়ারের মাস্ক পরতে হবে। গবেষণায় অংশ নেওয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের প্রধান মেডিকেল কর্মকর্তা ড. জন ব্রকস বলেন, ঝুঁকি থেকে নিজেদের রক্ষা করতে এটি একটি নতুন তথ্য। মাস্ক পরলে খেয়াল রাখতে হবে সেটা যেন এটা যেন সঠিকভাবে হয়। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশে উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে করোনার টিকার প্রয়োগ শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। করোনা মোকাবিলয় টিকাগ্রহণ ছাড়াও সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ এবং মাস্ক ব্যবহারের ওপর জোর দিচ্ছেন গবেষকরা। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি