৭ মে ২০২৬

দুস্থদের ‘ফুড বাস্কেট’ এ ফুলবাড়ী প্রেসক্লাবের খাদ্য সহায়তা প্রদান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দুস্থদের ‘ফুড বাস্কেট’ এ ফুলবাড়ী প্রেসক্লাবের খাদ্য সহায়তা প্রদান

ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী(দিনাজপুর)থেকে: দিনাজপুরের উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের ‘ফুড বাস্কেট’ এ ফুলবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে বুধবার সকাল ১১ টায় খাদ্যসহায়তা হিসেবে ৮বস্তা চাল প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে দুস্থদের জন্য গড়ে তোলা ‘ফুড বাস্কেট’ এ ফুলবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খাদ্য সহায়তা হিসেবে ৮ বস্তা চাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী ও উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফের হাতে তুলে দেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু।

এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হারুন উর রশিদ, জ্যেষ্ঠ সদস্য মো. আব্দুল কাইয়ুম, জ্যেষ্ঠ সদস্য চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, কোষাধ্যক্ষ আনন্দ কুমার গুপ্ত, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক আফরোজ জাহান সেতু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্লাবন শুভ, পাঠাগার সম্পাদক রাসেল পারভেজ, দপ্তর সম্পাদক আল আমিন, ক্রীড়া সম্পাদক বাদল চন্দ্র প্রামাণিক, সাংস্কৃতিক সম্পাদক মোশারফ হোসেন, কার্যকরী সদস্য আশরাফ পারভেজ, সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, আব্দুর রউফ সোহাগ প্রমুখ সাংবাদিকবৃন্দ। ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু বলেন, বৈশ্বিক করোনার প্রভাবে বিশ্বের মতো বাংলাদেশও আক্রান্ত হয়েছে। এ কারণে প্রধানমন্ত্রী দেশের মানুষের খাদ্য জোগান দিতে নানামূখী পদক্ষেপ নিয়ে কাজ করছেন।

স্থানীয়ভাবে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুস্থদের খাদ্য জোগান দিতে উপপজেলা পরিষদ হল রুমে গড়ে তোলা হয়েছে ‘ফুড বাস্কেট’। এখানে থেকে দুস্থদের দিনে রাতে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। দুর্দিনের এই খাদ্য ভান্ডারকে পরিপূর্ণ রাখতে ফুলবাড়ী প্রেসক্লাবের সদস্য সাংবাদিকদের অর্থে ক্রয় করা চাল হিসেবে খাদ্য প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, দেশের এই সংকটময় মুহুর্তে উপজেলার এই ‘ফুড বাস্কেট’ এ খাদ্য সহায়তা একটি মানবিকতার উদাহরণ হিসেবে থাকবে। অত্যন্ত ঝুঁকি নিয়ে নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে ফুলবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে খাদ্য সহায়তা একটি মহৎ উদ্যোগ। এটি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, ফুড বাস্কেট নামের দুস্থদের জন্য খাদ্য মজুত ভান্ডারে দানশীল ব্যক্তিবর্গের পাশাপাশি ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের খাদ্য সহায়তা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে সকলের কাছে। ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা শুধুমাত্র সাংবাদিকতার মধ্যেই সীমাবদ্ধ না থেকে মানবতার জন্য, দুস্থ মানুষগুলোর সহায়তায় এগিয়ে এসে খাদ্য সহায়তা একটি মানবিক দৃষ্টান্ত হয়ে রইলো। ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দুস্থ মানুষগুলো কথা চিন্তা করে খাদ্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলবাড়ী প্রেসক্লাবের সকল সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি