দু'সপ্তাহ পর আট কোটি ডোজ করোনার টিকা বিতরণের সিদ্ধান্ত জানাবে যুক্তরাষ্ট্র
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের আট কোটি টিকার ডোজ বিশ্বব্যাপী বিতরণের জন্য সিদ্ধান্ত নিতে আরও দু'সপ্তাহ সময় লাগবে যুক্তরাষ্ট্রের। প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্র কীভাবে তা বিক্রি বা বিতরণ করবে সে বিষয়ে জানা যাবে আগামী দুই সপ্তাহের মধ্যে।
মঙ্গলবার মার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন কোস্টা রিকার প্রেসিডেন্ট কার্লোস আলভারাদোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেছেন।
ব্লিনকেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এই প্রক্রিয়ার সঙ্গে রাজনীতিকে যুক্ত না করে টিকার ন্যায্য বিতরণকেই প্রাধান্য দেবে।
এর আগে সোমবার বাইডেন জানিয়েছিলেন, ইতোমধ্যেই অন্যান্য দেশকে দেওয়ার পরিকল্পনা করা অ্যাস্ট্রাজেনেকার ছয় কোটি ডোজের পাশাপাশি ফাইজার/বায়োএনটেক, মর্ডানা ও জনসন এন্ড জনসনের আরও অন্তত দুই কোটি ডোজ বিতরণ করবে তার প্রশাসন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে লাতিন আমেরিকায় প্রথম সফরে গিয়ে ব্লিনকেন বলেন, “ওই টিকাগুলো আমরা কীভাবে বিতরণ ও বিক্রি করবো সেই প্রক্রিয়া আগামী দুই সপ্তাহের মধ্যে ঘোষণা করবো।” ঘোষণায় প্রক্রিয়াটির মানদণ্ড ও বিস্তারিত প্রকাশ পাবে বলে জানিয়েছেন তিনি।
ভারত, ব্রাজিলের মতো মহামারীতে পর্যদুস্ত হয়ে পড়া বিভিন্ন দেশের প্রাদুর্ভাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রকে উদ্ধৃত্ত টিকা বিতরণের আহ্বান জানিয়েছে বহু পক্ষ, এই নিয়ে চাপে আছে বাইডেন প্রশাসন। মঙ্গলবার বিশ্বব্যাংক অতিরিক্ত টিকা ছেড়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি