দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ২ বছরের কারাদণ্ড
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিদেশ ডেস্ক: দুর্নীতির মামলায় থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট।
১০ বছর ক্ষমতায় থাকাকালে অবৈধ লটারি কর্মসূচি চালুসংক্রান্ত দুর্নীতির মামলায় বৃহস্পতিবার আদালত এ রায় দেন। দুর্নীতির বেশ কয়েকটি মামলায় এর আগে থাকসিনের কয়েক দফায় কারাদণ্ড হয়। বৃহস্পতিবার আদালতের রায়ের পর এখন তাকে সব মিলিয়ে পাঁচ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। সাবেক এই প্রধানমন্ত্রীকে কারাদণ্ড দেয়ার পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছেন আদালত।
২০০৬ সালে সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০০৮ সালে থাইল্যান্ড থেকে পালিয়ে যান থাকসিন সিনাওয়াত্রা। বর্তমানে তিনি স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি