দুর্নীতির কথা মির্জা ফখরুলদের মুখে মানায় না : হাছান মাহমুদ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ঢাকা: মির্জা ফখরুল ইসলামরা ক্ষমতায় থাকাকালীন দুর্নীতি করে পর পর পাঁচবার দেশকে চ্যাম্পিয়ন করেছে। তাঁরাই এখন দুর্নীতি নিয়ে কথা বলছে, যা উনাদের মুখে মানায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার চট্টগ্রামে অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিবের বক্তব্যের জেরে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি দ্রব্যমূল্য নিয়ে যে অভিযোগ করছে, সেটিও অমূলক। সারা পৃথিবীতেই মূল্যস্ফীতি বেড়েছে। বাংলাদেশে মূল্যস্ফীতি ইউরোপে চেয়ে কম বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সারা দেশে শিশুদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করছে। বাংলাদেশের মতো পৃথিবীর আর কোনো জনবহুল দেশে এই ধরনের উদ্যোগ নেই। এর আগে মন্ত্রী বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এবার চট্টগ্রামের বইমেলায় মোট ১৪৮ স্টলে বই বেচাকেনা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এই মেলা।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি