৬ মে ২০২৬

দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১২ বছরের জেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১২ বছরের জেল

বাংলাপ্রেস ডেস্ক: দুর্নীতির দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১২ বছরের জেল। মালয়েশিয়ার রাষ্ট্রীয় তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ আত্মসাতের মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

সেই সঙ্গে, তাকে ২১ কোটি রিঙ্গিত জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দেশটির হাইকোর্টের বিচারক মোহাম্মদ নাজিম মোহাম্মদ গাজ্জালি এ রায় ঘোষণা করেন।

এর আগে, শুনানিতে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাৎসহ সাতটি অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে জানান বিচারক। এরপর, ওয়ানএমডিবির অর্থ কেলেঙ্কারির মামলার শুনানিতে তাকে দোষী সাব্যস্ত করেন বিচারক মোহাম্মদ নাজিম মোহাম্মদ গাজ্জালির আদালত। রায়ে এর সবগুলো ধারাতেই সাবেক এই প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

বিচারক জানান, 'এ মামলার সমস্ত তথ্যপ্রমাণ বিচার করে দেখা গেছে, প্রসিকিউশন তাদের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে।' তবে, শুনানিতে আদালতের নিজেকে নির্দোষ দাবি করেন নাজিব রাজাক।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় তহবিল ওয়ানএমডিবি থেকে ৪ কোটি ২০ লাখ রিঙ্গিত তিনি নিজের অ্যাকাউন্টে হস্তান্তর করেন। প্রায় দুই বছরব্যাপী বিচারকাজ চলার পর আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হলো আজ। এদিকে, রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করবেন নাজিব রাজাক।

বিপি। আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি