৮ মে ২০২৬

দুর্নীতিবাজ ভিসি ফারজানার অপসারণ দাবি জবি প্রগতিশীল ছাত্রজোটের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দুর্নীতিবাজ ভিসি ফারজানার অপসারণ দাবি জবি প্রগতিশীল ছাত্রজোটের

জবি থেকে সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (৬ নভেম্বর) বেলা ১২টায় মিছিলটি শান্ত চত্বর থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ।

সমাবেশে বক্তারা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম পদে থাকার নৈতিক অবস্থান হারিয়েছেন। তারা অবিলম্বে দুর্নীতিবাজ ভিসি ফারজানা ইসলামের অপসারণ দাবি করেন।

মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি কেএম মুত্তাকী, সমাজতান্ত্রিক ছাএফ্রন্টের সভাপতি প্রসেনজিৎ সরকার, সমাজতান্ত্রিক ছাএফ্রন্ট জবি শাখার সাধারণ সম্পাদক তানজিম সাকিব। সমাবেশে সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিন।

অন্যদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রতিবাদ মিছিলে শিক্ষার্থীদেও উপর পুলিশি হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এছাডা প্রগতিশীল ছাত্রজোট নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের মিছিলের সাথে সংহতি প্রকাশ করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি