৮ মে ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে সরকারের জরুরি নির্দেশনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
দুর্গাপূজা উপলক্ষে সরকারের জরুরি নির্দেশনা
বাংলাপ্রেস ডেস্ক:  চলতি মাসের শেষের দিকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে সম্ভাব্য সব নাশকতা ঠেকাতে ও সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পূজা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। ঢাকায় একটা লাইন করে প্রতিমা বিসর্জন দিতে হবে।কার পরে কে বিসর্জন দেবে এর ধারাবাহিকতা থাকতে হবে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, ‘এ বছর পূজামণ্ডপ ও দুর্গাপূজার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি সশস্ত্র বাহিনীও নিয়োজিত থাকবে।’ পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে এ বছর কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়নি জানিয়ে তিনি আরো বলেন, ‘এবার দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হুমকি নেই।শান্তিপূর্ণ পরিবেশেই সারা দেশে পূজা উদযাপিত হবে। যারা দুষ্কৃতকারী, তারা সবজায়গাতেই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে। তবে এমন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ নিরাপত্তায় বিশেষ অ্যাপসের ব্যবস্থা থাকবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এই পদ্ধতিতে কোনো ঘটনা থাকলে সঙ্গে সঙ্গে জানানো যাবে।পূজামণ্ডপ ঘিরে যে মেলা হয়, সেখানে মাদকের আড্ডা কোনোভাবেই করা যাবে না।’ তিনি বলেন, ‘এখন পর্যন্ত তালিকা অনুযায়ী সারা দেশে ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা আসেনি। তবে আনুমানিক ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।’ [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি