৭ মে ২০২৬

দুই কিলোমিটার দৃশ্যমান হতে যাচ্ছে পদ্মা সেতু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দুই কিলোমিটার দৃশ্যমান হতে যাচ্ছে পদ্মা সেতু

বাংলাপ্রেস ডেস্ক: দ্রুত গতিতে এগুচ্ছে পদ্মা সেতু নির্মাণের কাজ। এরইমধ্যে সেতুর ১২টি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার পদ্মার বুকে বসানো হচ্ছে আরও একটি স্প্যান।

এটি হবে পদ্মা সেতুর ১৩তম স্প্যান। এই স্প্যান বসানো হলে সেতুর ১৯৫০ মিটার বা প্রায় ২ কিলোমিটার দৃশ্যমান হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ১৫০ ফুট দৈর্ঘ্যের '৩-বি' নম্বরের স্প্যানটি মাওয়া প্রান্তের ১৪ ও ১৫ নম্বর খুঁটির ওপর বসানো হবে। এখন চলছে শেষ সময়ের কর্মযজ্ঞ।

স্প্যানটিকে বর্তমানে মাওয়া প্রান্তের কুমারভোগ কনস্ট্রাকশনের স্টেক ইয়ার্ডে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে ৩৬০০ টন ওজন ক্ষমতার শক্তিশালী ক্রেনবাহী ভাসমান জাহাজ 'তিয়ান-ই' স্প্যানটিকে খুঁটির কাছে নিয়ে যাবে।

চলতি মাসের শেষদিকে জাজিরা প্রান্তে আরও একটি স্প্যান (১৪তম) বসানোর পরিকল্পনা রয়েছে। এর আগে গত ৬ মে মাওয়া ও জাজিরা প্রান্তের মাঝামাঝি স্থানে ২০ ও ২১ নম্বর খুঁটির ওপর বসানো হয়েছে ১২তম স্প্যান।

প্রকৌশলীরা জানিয়েছেন, ৪২টি খুঁটির ওপর ৪১টি স্প্যান বসানো হবে। এরপরই মাথা তুলবে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের স্বপ্নের পদ্মা সেতু।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি