৪ মে ২০২৬

দশম জাতীয় সংসদ অনেক বেশী কার্যকর ভূমিকা রেখেছে : রওশন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
দশম জাতীয় সংসদ অনেক বেশী কার্যকর ভূমিকা রেখেছে : রওশন

বাংলাপ্রেস অনলাইন : সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, বিরোধীদলের সর্বাত্মক সহযোগিতার ফলে অতীতের যে কোন সংসদের চেয়ে দশম জাতীয় সংসদ অনেক বেশী কার্যকর ভূমিকা রেখেছে। তিনি আজ দশম জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনি বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, অতীতের সব সংসদে বিরোধীদল ফাইল ছোঁড়া-ছুড়ি, অসংসদীয় বক্তব্য প্রদান, অকারণে বারবার ওয়াক আউট, লাগাতার সংসদ বর্জনের মতো অনেক ঘটনা ঘটেছে। অথচ এবারের সংসদে এ ধরনের কোন ঘটনা ঘটেনি বলে এটা অনেক বেশি কার্যকর ভূমিকা রাখতে পেরেছে। তাছাড়া দশম সংসদে এ পর্যন্ত ১৫৭টি আইন পাস হয়েছে।

রওশন এরশাদ বলেন, বর্তমানে জনগণ অনেক শান্তিতে রয়েছে। তবে কিছু সমস্যা রয়েছে, যা জরুরি ভিত্তিতে সমাধান করতে হবে। বিশেষ করে শিক্ষা, ব্যাংকিং খাত, যানজট ও কর্মসংস্থান সৃষ্টিসহ আরো কিছু সমস্য সমাধানের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি এছাড়া নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান। তিনি বলেন, এজন্য বছরের সবসময় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করতে হবে। ভেজালের জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ৫ কোটি বেকার রয়েছে। এদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এদের কাজ নেই বলে দেশে মাদকের বিস্তার ঘটেছে। তিনি শিক্ষা খাতের বর্তমান অবস্থা দূর করতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। বিশেষ করে প্রশ্নপত্র ফাঁস রোধ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি